• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ভারতকে উড়িয়ে বাংলাদেশের প্রতিবন্ধীদের ফাইনাল জয়

নিজস্ব প্রতিদেক / ৩৩৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনাল খেলায় শক্তিশালী ভারতকে হারিয়ে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ভারতের টিক্কা ২৮, শচীন ২৪, শিবা কুমার ২৩ ও কৈলাশ ২১ রান সংগ্রহ করে। বাংলাদেশের ভুবেন ২টি, রাসেল ও সাজ্জাদ একটি করে উইকেট সংগ্রহ করে। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে কাজলের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১১ ওভার ১ বলে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। কাজল মাত্র ৩২ বলে ৬২ রান করে আউট হন। অধিনায়ক ফয়াসাল ২৬ ও জাবেদ ১৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ভারতের পক্ষে একমাত্র উইকেটটি দখল করে রিতেষ। ম্যাচ সেরা হয়েছেন হোসাইন কাজল। টূর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাবেদ ভূইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন