• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে আটক মহেশখালীর সাবেক যুবলীগ নেতা, থানায় সোপর্দ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৪৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

চাঁদাবাজি, জমি দখল, প্যারাবন দখল ও অস্ত্র বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত শাপলাপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলামকে কক্সবাজারে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের দিল্লি কিচেন এলাকা থেকে নজরুল ইসলামকে ধরে থানায় নিয়ে যান সংগঠনের সদস্যরা।

আটক নজরুল ইসলাম মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ১৯ জুন শাপলাপুরের বাসিন্দা লোকমান সরওয়ার একটি মামলা দায়ের করেন। মামলায় নজরুল ইসলামকে ৫ নম্বর আসামি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে ছাত্ররা ধরে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা বলেন, নজরুল ইসলাম শাপলাপুরে যুবলীগের নেতৃত্বে থাকাকালীন সময় প্যারাবন দখল, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার অপকর্মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয়দের অনেকেই নজরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন