তানভিরুল মিরাজ রিপন:
সমাজ দু-পেশার মানুষ পরিবর্তন করতে পারবে। প্রথমত বুদ্ধিজীবী ও দ্বিতীয়ত ধর্মীয় গুরু। এই কথা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের কিছু মাস্টার্সের শিক্ষার্থী একটা ডিবেট আয়োজন করেছিলো সেখানে। কোনো আনুষ্ঠানিকতায় না।
তারা আমার কথাতে আসলে একমত হোননি। বরং তারা আমাকে বলেছেন আমি ‘ আদিম ‘ চিন্তার মানুষ। বলে রাখা ভালো আমি কখনো আমার চিন্তা অন্যকে চাপিয়ে দিতে যাইনি। চিন্তা মানেই মানুষের পরম মানসিক শান্তির একটা স্তর। তারা বিভিন্ন তত্ত্বের কথা বলে আমাকে বোঝাতে চেয়েছেন আমার চিন্তায় আদিমতা আছে, অনগ্রসরতার ছাপ আছে।
পৃথিবীতে পপুলিস্ট ধারার বিপরীতে কেউ দাঁড়াতে চেয়ে টিকে থাকতে পারে না। এই টিকে থাকতে না পারার অনিরাপদ ধারাকে সমাজবিজ্ঞানীরা এটিকে বলেছেন ‘স্পাইরাল অব সাইলেন্স থিওরি’ অর্থাৎ মতামত যে সংখ্যালুঘু ও সংখ্যাগরিষ্টের ওপরই প্রতিষ্ঠিত হয়। আর যারা এই মতামতের মত, দ্বিমতের দ্বন্দে হেরে যায় তাঁদের বলা হয় ‘প্রান্তিক’। এই প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজবিজ্ঞানীরা বলেছেন সমাজের সঠিক মতামতটা তাদের কাছে থাকে।
এদের সমস্ত সামাজিক আচরণকে বিশ্লেষণ করা হয়েছে স্ট্যান্ড পয়েন্ট থিওরী। সুতরাং পপুলিস্ট ধারার মধ্যে হাঁটলে কোনো প্রকার কোনঠাসা ও বৈষম্যের শিকার হতে হয় না। এ কারনেই মানুষ সংখ্যা বিচার করে। আমি ধর্ম বাদ দিয়ে সমাজ পরিবর্তনের কথা বলিনি এতে আমি আদিম হয়েছি। কিন্তু আমার ব্যাখ্যাটা ছিল এমন,
ধরুন ড. সলিমুল্লাহ খান ডাক দিলেন দেশের কোনো একটি অনৈতিক চুক্তির বিরুদ্ধে। তিনি একমাস সময় নিয়ে জনমত গঠন করতে যেয়ে ফিল্ডে দেখেছেন গণদের মত কথার মধ্যে আটকে গেছে। তারা আর মাঠে আসলেন না। শেষমেষ আত্মসন্তুষ্টির স্বাদ নিয়ে দশ পনেরোজন নিয়ে ওনার কাজ করে ফেললো। পরে দেখলেন নিজের দাবির কোনো ফলপ্রসূ কিছুই তো হলো না। শেষমেষ তিনি টাকাচোর উপাধি নিয়ে বগলদাবা করে মাঠছাড়া হতে হলো। তাহলে কি ভাবছেন দেশের এতো বড় বুদ্ধিজীবীর আসলে মাঠ গরমের কোনো সুযোগ আছে কি? নেই।
তার মানে তিনি সমাজ বদলানোর সক্ষমতা রেখেও বদলাতে পারছেন না। কারন জনগন তাঁকে গ্রহণ করেননি। কেনো করেননি সে বিষয়ে আমরা যাবো না। তাঁকে গ্রহণ না করার কারণে তাঁর চার পাচজন ভক্ত জনগনের চৌদ্দগোষ্টি উদ্ধার করলেন। আসলে জনগনের দোষ নেই, জনগনের কিছু বোঝার বিবেক নেই ব্যাপারটা ভুল। জনগন বোঝেন বলে সমালোচনা শব্দের একটা ডিসকোর্স তৈরী হয়।
কিন্তু বিপরীতে ধর্মীয় গুরু চিন্তাহরণ পুরী, ফাদার রজার, প্রজ্ঞা ভান্তে, আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা তাহের শাহ (যদিও বাঙালী নয় এরপরও তিনি জশনে জুলুসে উপস্থিত থাকেন)। আপনি দেখবেন এরা প্রত্যেকে ডাক দিলে শক্তির ক্রম বিবেচনা করবোনা, তবে এরা একটা টেরিটোরি অচল করে দিতে সক্ষম। কারন জনগন তাঁদের দিকে নত হয়ে আসেন।
এই নত হওয়াকে নেতিবাচক ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই৷ আপনি দেখবেন সলিমুল্লাহ খান যদি গত হোন তাঁর ছেলেকে ওভাবে গ্রহণ করবেন না জনগন। কিন্তু শফি হুজুর মারা গেলেন তার ছেলেকে ঠিকই একই রকম ভক্তি করেন মানুষ।
এখান থেকে বোঝতে হবে মানুষের কাছে পৌছাতে হলে কোন দু শ্রেণির মানুষকে সঠিক, নীতিগতভাবে সুন্দর হতে হবে। এবং তাঁদের আমাদের গ্রহণ করতে। তাঁদের প্রভাব ফেলবার ক্ষমতার মাধ্যমে তাঁদের কাজে লাগাতে হবে। সমন্বিত উদ্যোগ নিয়ে মানুষের কাছে যেতে হবে। যেখানে বুদ্ধিজীবি এবং ধর্মীয় গুরুরা সমানভাবে মতামতের মাধ্যমে একমতে এসে কাজ করবে।
এতে তারা চুপ তো হলেন বটে, আমি বললাম বাস্তবিক জায়গা থেকে বলুন তো, আদিম শব্দটি যে উচ্চারণ করলেন, এটির ২০২০ সালের কোনো নতুন ভার্সন আছে কি? যদি বানিয়েও ফেলুন সেখানে যে বর্ণগুলো ব্যবহার করবেন সেগুলোও আদিম৷ আদিমতা মানে ফেলে দেওয়ার বা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাষা নয়। আদিমতা অনেক সময় আবশ্যিকও বটে।