• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বিসিক এলাকা থেকে ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিদেক / ৬০৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সদর উপজেলার বিসিক এলাকা থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) শেখ সাদী আবদুল্লাহ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক এলাকার শশী মার্কেটের সম্মুখে ইয়াবা লেনদেনের খবর পেয়ে র‌্যাব-১৫ এর চৌকষ একটি টিম অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোকালে ফরিদপুরের ভাংগা থানার বালিয়া (নয় বাড়ী) এলাকার আজিজ খোন্দকারের পুত্র মুসা খোন্দকারকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য লক্ষ ২৫ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে আটক মুসা খোন্দকার জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে যাওয়া তার দুই সহযোগীর সহযোগিতায় টেকনাফ ও উখিয়া থেকে ইয়াবা নিয়ে তিনি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইসে মামলা রুজু করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক তার দুই সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন