• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য-ব্রোঞ্জ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মালদ্বীপে অনুষ্ঠিত ক্যারম বিশ্বকাপে বাংলাদেশ একটি রৌপ্য ও আরেকটি ব্রোঞ্জ পদক পেয়েছে। সুইস লিগের ফাইনালে ভারতের খেলোয়াড় আব্দুল আলিফের কাছে বাংলাদেশের হাফিজুর রহমান হারেন। টিম ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

সপ্তম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারে সকল গুটি ফেলে দেওয়া) করেন।

স্বাগতিক মালদ্বীপ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, আরব আমিরাত, সার্বিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৭ দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চলমান বিশ্বকাপে ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ক্যারম ফেডারেশনের সভাপতি এহতেশামুল হক (তুহিন) অংশ নেন।

ক্যারম ঘরোয়া কিংবা গ্রামীণ সমাজে বেশ জনপ্রিয় খেলা। তবে জাতীয় প্রতিযোগিতায় তেমন আলোড়ন তোলে না। বিশ্বকাপ ক্যারমে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে। এর আগেও পদক পেয়েছে তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন