• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিদেশি সংস্থায় চাকরি সুযোগ : নিয়োগ কক্সবাজারে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : সাংবাদিকতা/সোশ্যাল স্টাডিজ/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

হিউম্যানিটারিয়ান আর্কিটেকচার, অ্যাপ্রোচ অ্যান্ড টুলস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। শিক্ষা, জরুরি শিক্ষা ও শিশু সুরক্ষা নিয়ে জানাশোনা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

স্টোরি লেখা, প্রতিবেদন লেখা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডিজাইন ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে কক্সবাজার বা চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর উখিয়া, কক্সবাজারে চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গোষ্ঠীবিমা ও বার্ষিক মেডিকেল চেকআপসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন