• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

উখিয়ায় আটক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো সঙ্গীরা

নিজস্ব প্রতিদেক / ২৭৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ইয়াবাসহ আটক আসামীকে বিজিবির কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে মাদক কারবারিরা। ছিনিয়ে নেয়া আসামীর নাম মো. বখতিয়ার (৪২)। এসময় হাতিয়ে নেয়া হয় উদ্ধারকৃত ৮০ হাজার ইয়াবাও।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনটার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
ছিনিয়ে নেয়া আসামী বখতিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার পশ্চিমের এলাকা দিয়ে প্রবেশ করবে ইয়াবার একটি চালান। এমন খবরে অভিযানে যায় পালংখালী বিওপির একটি দল। সীমান্ত দিয়ে সার পথে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি।

পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার পথে পূর্ব ফাঁড়ির বিল এলাকায় পৌছালে বখতিয়ারের সহযোগীরা নারী-শিশুদের ব্যবহার করে হামলা চালায় বিজিবির উপর। এসময় তারা আসামী বখতিয়ার ও উদ্ধারকৃত ইয়াবা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে বিজিবির টহলদলের একাধিক সদস্য আহত হয়েছে। আহতদের বিজিবি’র রামু সেক্টর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বিজিবির এ কর্মকর্তা জানান, রাতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি। তাকে হ্যান্ডকাপ পরিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বখতিয়ার এবং পালংখালীর ৯ নং ওয়ার্ডের ইয়াবা ব্যবসায়ীরা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে অর্ধশতাধিক নারী বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী ও শিশু বিবেচনায় বল প্রয়োগে বিরত থাকার সুযোগ নিয়ে ধৃত ব্যক্তি পালিয়ে যায়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে মাদক সস্ত্রাসীদের সহায়তাকারী নারী বা বৃদ্ধ যেই হোক না কেনো সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। সরকারী কাজে বাঁধা, বিজিবি সদস্যদের জীবনের হুমকি সৃষ্টিকারী আক্রমণ মোকাবেলায় কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন