• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

আজ সোমবার সকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ শিশু সন্তানটিকে তার পরিবারের হাতে হস্তান্তর করেন।

বিক্রি হওয়া আট মাসের শিশু দিঘী মনি সিরাজগঞ্জের গয়লা এলাকার বাপ্পী মণ্ডল ও মরিয়ম খাতুন দম্পতির মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মাকে ঘোল (মাঠা) পান পূর্বক অচেতন করে উপজেলার রনতিথা এলাকার বাদশা মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে আসামী বগুড়ার ধুনট উপজেলার চর খাদুলী গ্রামের মরহুম গোলার শেখের ছেলে কালাম শেখ (৪০), শিশুটিকে অপহরন করে অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

ওসি জানান, মাত্র ৮ মাস বয়সী শিশুকে অপহরণ করে বিক্রি করার পর থানায় অভিযোগ দিলে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব দিয়ে থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরনকারী কালাম শেখকে (৪০) কে রংপুর থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অপর হারুন অর রশিদকে (৪৪) রায়গঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যর ভিত্তিতে শিশু বাচ্চা মোছা: দিঘী মনিকে যশোর জেলার কোতয়ালী থানাধীন তালবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন