• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাস ভাড়া বাড়ছে, ৮০ নয় ৬০ ভাগ

নিজস্ব প্রতিদেক / ৩২২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এবার ভাড়া ৮০ শতাংশ নয়, ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরে বাসভাড়া নিয়ে মন্ত্রণালয়ে বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা ও সারা দেশে বাস–মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তৈরি করে।

কাল সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরু হচ্ছে। প্রতিটি বাস–মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এর ফলে পরিবহনমালিকেরা লোকসানের কথা উল্লেখ করে শতভাগ ভাড়া বৃদ্ধির দাবি করেন। কিন্তু বিআরটিএর ভাড়া নির্ধারণে স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি ঘণ্টাখানেকের বৈঠকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে। এরপর এই নিয়ে সমালোচনা শুরু হলে আজ সড়কমন্ত্রী ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেন।

সড়ক মন্ত্রণালয়ের চূড়ান্তে সিদ্ধান্তে বলা হয়, দূরপাল্লার পথে এখন ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে বর্ধিত ৬০ শতাংশ। এ ছাড়া দূরপাল্লার পথে থাকা সড়ক ও সেতুর টোলও মোট ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

ঢাকা ও এর আশপাশে মিনিবাসের কিলোমিটার-প্রতি ভাড়া হার ১ টাকা ৬০ পয়সা। আর বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং বড় বাসে ৭ টাকা। সোমবার থেকে এর সঙ্গে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ হবে।

এই ভাড়া হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃপ্রযোজ্য হবে।

যাত্রী অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তিরা বলছেন, অর্ধেক আসন ফাঁকা রাখার জন্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিবহনমালিকেরা অর্ধেক আসন ফাঁকা রাখবেন, এর নিশ্চয়তা কী? যদি কেউ বাড়তি যাত্রী তোলেন, তখন তো আর সামাজিক দূরত্ব বজায় থাকবে না। বাড়তি ভাড়াও নেওয়া হয়ে যাবে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে এই বাড়তি ভাড়া বহন করা সম্ভব হবে কি না, সেই প্রশ্নও উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন