• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাস চালানোর সমালোচনা করায় গাইবান্ধায় সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৮৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনার মহামারীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালানোর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা সদরের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালেই আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আব্দুস সোবাহান ওরফে বিচ্চুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মাসুদুর জানান, গণপরিবহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বাস চালিয়ে ধরা পড়ে ফাতেমা পরিবহন। সেসব ঘটনায় ট্রাফিক আইনে মামলা করে জরিমানা আদায়ও করা হয়। তবে এরপরও ফাতেমা পরিবহন মহাসড়কে বাস চালিয়ে আসছিল।

এ পরিস্থিতিতে সাংবাদিক রতন ফেসবুকে ওই শ্রমিক নেতার নাম উল্লেখ করে পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন যে মহাসড়কে বাস চলাচলে বাধা দিলে পুলিশকে চাপা দিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওই শ্রমিকনেতা। এ প্রেক্ষিতে এই মামলা হয়েছে।
সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী শাহনেওয়াজ খান জানান, গাইবান্ধার পলাশবাড়ী আমলী আদালতে অনলাইনে সাংবাদিক রতনের জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস আবেদনের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।
গত ১২ মে এ নিয়ে শ্রমিক নেতা আব্দুস সোবাহান ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় এ মামলা করেন।।

সূত্র: মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন