• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বাবার হলুদ সোয়েটার পরে নস্টালজিক স্বস্তিকা

নিজস্ব প্রতিদেক / ৩০২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
স্বস্তিকা মুখোপাধ্যায়।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ছুটি কাটাতে কাশ্মির গেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখান থেকে তিনি একটা ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তার শরীরে হলুদ একটি সোয়েটার। পেছনে বরফে মোড়া কাশ্মির।

হলুদ সোয়েটার পরা কয়েকটি ছবি পোস্ট করে তার সঙ্গে তিনি লিখেছেন- এই হলুদ সোয়েটারটি আমার বাবার। শিলংয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে প্রথমবার বাবাকে এই সোয়েটারটি পরতে দেখেছিলাম।

সোয়েটারের সঙ্গে জড়িয়ে থাকা ছোটবেলার উষ্ণতায় নস্টালজিক হয়ে পড়েন নায়িকা।

তিনি আরও লেখেন, গরমের ছুটিতে বেরতে যাওয়ার প্রথা বাকি সবার মতন আমাদেরও ছিল। চেরাপুঞ্জিতে ঘন কুয়াশায় বাবাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল এই হলুদ সোয়েটারটা।

পুরোনো দিনের কথায় স্বস্তিকা লেখেন- তখন আমি ক্লাস ফোরে পড়ি বোধ হয়। ছুটি শেষে ড্রাই ক্লিনার থেকে ফেরে এলে মা নরম কাপড় মুড়ে তুলে রাখত, গরম জামাকাপড় থাকে যেভাবে সব মধ্যবিত্তের বাড়িতে। এর জন্য যত্ন ছিল একটু বেশি কারণ হলুদ রঙ মায়ের সবচেয়ে প্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন