• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা। চলতি অর্থবছরে বেড়েছিল ৩ হাজার ২শ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা। চলতি বছর যা ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। বাজেটে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। প্রতিযোগী দেশগুলোতে তা ২৫ শতাংশের উপরে।

অন্যদিকে চলতি বছরে দেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে বাজেটে ব্যয় হচ্ছে আয়ের ২২ শতাংশেরও কম। পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় যা একেবারেই সামান্য।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৯ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু বরাদ্দ ৩৫ হাজার ১২৬ টাকা। কিন্তু চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ছিল ৩২ হাজার ৩৫৫ টাকা। তবে সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা।

চলতি বছর মাথা পিছু ঘাটতি ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। এছাড়া মাথা পিছু বার্ষিক উন্নয়ন বরাদ্দ কর্মসূচীর বরাদ্দ ১২ হাজার ৬৮৬ টাকা। চলতি অর্থবছর যা ছিল ১২ হাজার ৩৩৬ টাকা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন