• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বাজেটে ব্যাংক থেকে সরকারি ঋণের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ বেড়েছে

নিজস্ব প্রতিদেক / ১৭৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

নতুন অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে এবার ব্যাংক থেকে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। যা গত বছরের প্রস্তাবিত বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।

গত বছরের বাজেটের (২০১৯-২০) ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনার কারণে রাজস্ব আদায়ে ধস নামায় ৩১ মে পর্যন্ত সরকার ইতোমধ্যে ব্যাংক থেকে ৬৪ হাজার ২৯৬ কোটি টাকা ঋণ নিয়েছে। যা আগের অর্থবছরের প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। তবে সংশোধিত বাজেটে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭২ হাজার ৯৫ কোটি টাকা।

বাজেট ঘাটতি পূরণে প্রতিবছরই দুইভাবে ঋণ নিয়ে থাকে সরকার। এর একটি হচ্ছে বৈদেশিক সহায়তা, অপরটি অভ্যন্তরীণ উৎস। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন