• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বাঁক নিয়ে অগ্রসর হচ্ছে ‘আম্ফান’, ঝুঁকি বাড়লো বাংলাদেশের

নিজস্ব প্রতিদেক / ১১৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন “আম্ফান” আই (চোখ) আকৃতি ধারণ করেছে। আম্ফান কিছুটা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে দৃশ্যত বাংলাদেশের ঝুঁকি বহুলাংশে বেড়ে গেছে।

সোমবার বিভিন্ন আবহাওয়া সংস্থার স্যাটেলাইট ইমেজ এবং গতিপথ বিশ্লেষণ করে দেখা যায়, আম্ফান ভারতের পশ্চিমবঙ্গে মূল আঘাত হানতে যাচ্ছিল। কিন্তু কিছুটা উত্তর-পূর্ব দিকে বাঁক নেওয়ায় মঙ্গলবার দেখা যায়, আম্ফান পশ্চিমবঙ্গ থেকে কিছুটা ডান দিকে সরে বাংলাদেশ ও ভারত সীমান্ত বরাবর সুন্দরবন উপকূলে আঘাত হানতে যাচ্ছে। ফলে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় কেন্দ্র প্রভাবিত পরিধি বেড়েছে।মঙ্গলবার আবহাওয়ার ২৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বাংলাদেশ আবহাওয়া অফিসের এক কর্মকর্তাও এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল (সোমবার) আমরা বলেছিলাম, সাইক্লোনটা (আম্পান) উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। তারপর উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে কিছুটা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।’

এদিকে, আবহাওয়ার ২৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন আম্ফান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে মঙ্গলবার শেষরাত হতে ২০ মে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার সাইক্লোন কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে, আবহাওয়াবিদরা বলছেন, অতিসম্প্রতি দেশে আঘাত হানা ঘূণিঝড়গুলোর তুলনায় বেশি শক্তিশালী মনে হচ্ছে আম্ফানকে। শক্তি ও গতি-প্রকৃতি পর্যালোচনা করে এ সাইক্লোনকে সিডরের মতো শক্তিশালী বলে মনে করছেন তারা। তবে সুন্দরবন উপকূলে আঘাত হানলে ক্ষয়ক্ষতি হবে বলেও ধারণা তাদের।

এই ঘূর্ণিঝড় দেশের উপকূলে আঘাত হানবে- এটা অনেকটা নিশ্চিত। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫-১০ ফুটের বেশি হতে পারে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন