• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হলো রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনদাতা বলিউড!

নিজস্ব প্রতিদেক / ২৫২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

একজন টুইটে লেখেন, আপনি নিজেইতো একটি রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দিয়ে সেখানে বলেন, ‘বেশি বেশি ফর্সা…’

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ফুঁসে ওঠা বিশ্বের সঙ্গে এবার যোগ দিয়েছেন বলিউড অভিনেতারা। এসপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন তারা। যদিও তাদের অনেককেই ত্বকের রঙ ফর্সাকারী ক্রিম “ফেয়ার এন্ড লাভলির” বিজ্ঞাপনে এতদিন যাবত দেখা গিয়েছে। 

অভিনেতা দিশা পাতানি গত সপ্তাহে এক টুইট-বার্তায় লেখেন, “সব রঙ সুন্দর”। এর জবাবে টুইটার ব্যবহারকারীরা তাকে পন্ডস “ফেয়ারনেস ক্রিমের” বিজ্ঞাপন থেকে সরে আসতে বলেন। এক প্রতিবেদনে এনবিসি এতথ্য জানায়।

একজন টুইটে লেখেন, “আপনি নিজেইতো একটি রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দিয়ে সেখানে বলেন, ‘বেশি বেশি ফর্সা…’।”

বলিউডের আরেক প্রথমসারির অভিনয়শিল্পী ও সাবেক মিস ওয়ার্ল্ড খেতাব বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়া গার্নিয়ারের ত্বকের ব্লিচিং ক্রিমের বিজ্ঞাপন করেন। তাকেও জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ইনস্টাগ্রামে এঘটনার প্রতিবাদে সামিল হতে দেখা যায়।

তার সেই পোস্টের প্রতিক্রিয়ায় একজন লেখেন, “দুঃখিত, তবে আপনাকে কখনও গণপিটুনি, কাশ্মীরের লকডাউন, তৃতীয়লিঙ্গ ও সমকামীদের দুর্ভাগ্য নিয়ে বা আপনার সাথে কাজ করা শতশত অভিনেতার তাদের সম্পর্কে বিরূপ মনোভাব নিয়ে কথা বলতে শুনিনি।”

আরেকজন লেখেন, “শুধুমাত্র কিছু সুনির্ধারিত বিষয়ে আপনার দেওয়া মতামত কেউ চায় না।”

এনবিসি তাদের প্রতিবেদনে জানায়, কাশ্মীরে স্বায়ত্বশাসনের বিষয়ে ভারতীয় সরকারের অবস্থানের প্রতি জনসম্মুখে এসে সমর্থন জানানোর ঘটনায় প্রিয়াঙ্কা দেশটির জনগণের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। তিনি মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার বিয়েতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন।

বলিউডের অত্যন্ত জনপ্রিয় আরেক অভিনেতা শাহরুখ খান “কিং খান” হিসেবেও পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যার প্রায় ৯ কোটি ২০ লাখ ফ্যান ফলোয়ার রয়েছেন। 

এনবিসি তাদের প্রতিবেদনের শেষে উল্লেখ করে, শাহরুখ খানও একাধিক রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করেন যেখানে তাকে বলতে শোনা যায়, “ফর্সা ও সুন্দর” এবং “নিখুঁত, মসৃণ মুক্তোর মত ফর্সা”। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন