• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিদেক / ৩১১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

করোনার কারণে আগামী বছরও পাঠ্যপুস্তক উৎসব না হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে উৎসব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না, বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।

২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী বছরও পরীক্ষা যথাসময়ে হচ্ছে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন