• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিদেক / ৬১১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সিরাজুল ইসলাম:

লাবণী পয়েন্টের অদূরে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সন্ধ্যায় জীবিত করা হয় ১২ জন জেলেকে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

উদ্ধার জেলেরা হলেন- চকরিয়া উপজেলার মালুমঘাট ডুমখালীর মোঃ আব্দুল নোমান (২১), একই এলাকার মোঃ সাইফুল ইমলাম (২২), কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত বশির আহমদের পুত্র নুরুল ইসলাম, চকরিয়ার শাহাব উদ্দিনের পুত্র নুর আলম ও মহেশখালীর ছৈয়দুল্লাহর পুত্র নাছির।

উদ্ধার হওয়া ও নিখোজদের সবাই কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া, চকরিয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত) ইমরান জাহিদ খান জানান- সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের প্রায় ৩/৪ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে এই ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ট্রলার ডুবির ঘটনায় বিকেল ৫টার দিকে ২জন ও সন্ধ্যা ৭টার দিকে ৩ জন জেলে উদ্ধার করা হয়।

এদিকে কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান- উদ্ধার জেলেদের তথ্য মতে মোট ১৫ জন মাঝি-মাল্লার মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকী ৩ জন এখনো নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন