• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকীতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিদেক / ৪২৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ২০২০ উপলক্ষ্যে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) এ উপলক্ষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আনসার ভিডিপি কার্যালয়ের আওতায় উপজেলা আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীর মাঝে মোট ১০০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সাইফ উদ্দিন। উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট মো. নুরুজ্জামান । আরও উপস্থিত ছিলেন নবগত সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা জুয়েল ভূইয়, ঝিলংজা ইউনিয়ন কমান্ডার আবুল কাসেম প্রমুখ।

দেশের যেকোন ক্রান্তিকালে সব সময় অগ্রভাগের থাকার জন্য আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীসহ সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সাইফ উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন