ডেস্ক রিপোর্ট:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৪৬ জন প্রবাসী বাংলাদেশি ফ্রান্সে ফিরে গেছেন।
বুধবার বেলা ১১টা ৫ মিনিটে তারা ঢাকা থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন দেশে আটকা পড়েন।
এ অবস্থায় বাংলাদেশে আটকা পড়া বিদেশি বা প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।