• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ফেসবুক আড্ডায় নাসার নভোচারী ও বাংলাদেশের তারকারা

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গত ২১ মার্চ জানিয়েছিলেন বাংলাদেশের পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন। আছেন যুক্তরাষ্ট্রে। শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। 

আর এ অবস্থাতেই ফেসবুক লাইভে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এই আড্ডায় তার আমন্ত্রণে অংশ নিচ্ছেন নাসার খ্যাতনামা নভোচারী রন গারন। থাকছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, গায়িকা শারমিন সুলতানা সুমি ও গায়ক লাবিক কামাল গৌরব।

ওয়াসফিয়া নাজরীনের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে বাংলাদেশ সময় আজ (৬ এপ্রিল) রাত ৯টায় এই আয়োজনটি সরাসরি দেখা যাবে।

এই আয়োজনের সঞ্চালক হিসেবে থাকছেন ওয়াসফিয়া নিজে।

চিরকুট ব্যান্ডের গায়িকা সুমি জানান, আড্ডার বিষয়টি হচ্ছে করোনাভাইরাস। পাশাপাশি ওয়াসফিয়ার মতো যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সাহস জোগানোর জন্য এটি করা হচ্ছে।

ওয়াসফিয়া ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন।

১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন