• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ফের কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সাগরে পড়লেন পর্যটক

নিজস্ব প্রতিদেক / ৫১৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজারে প্যারাসেইলিং পয়েন্ট। ছবি: ফাইল।

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিনের ব্যবধানে ফের কক্সবাজারের দরিয়ানগরস্থ কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক আহত হয়েছেন। প্যারাসেইলিং থেকে ছিটকে সাগরে পড়ে ওই পর্যটক। পড়ার সাথে সাথে ওই পর্যটককে সরিয়ে পেলে শিমুলের কর্মচারীরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে শিমুলের স্যাটেলাইট ভিশন প্যারাসেইলিং এ এই ঘটনা ঘটে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে দরিয়ানগরস্থ কাঁকড়া পয়েন্টে শিমুলের মালিকানাধীন প্যারাসেইলিং পয়েন্টে যান কয়েকজন পর্যটক। ওই সময় এক পর্যটক প্যারাসেইলিং করতে উঠেন। উঠার কিছুক্ষণ পরেই ছিটকে সাগরে পড়ে ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সাথে সাথে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, শিমুলের মালিকানাধীন প্যারাসেইলিং থেকে এক পর্যটক পানিতে ছিটকে পড়েছে বলে শুনেছি। প্যারাসেইলিংয়ে উঠার সময় পানিতে পড়ে যায় ওই পর্যটক। তবে আহত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য যে, ১৬ সেপ্টেম্বর প্যারাসেইলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন