• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ফিরে এসো কবিতার যুবরাজ রিশাদ হুদা

নিজস্ব প্রতিদেক / ৬৭৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

কবি রিশাদ হুদা আমার-আমাদের আত্মার আত্মীয়, পরম প্রিয়জন, কক্সবাজারের ভূমিপুত্র ও দরিয়া নগরের যুবরাজ। পেশাগত ভাবে কবি ইন্ডিপেন্ডেট টেলিভিশনের বিশেষ প্রতিবেদক। গত রবিবার উষালগ্নে পেশাগত কাজে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাওয়ার পথে নীলিমা রিসোর্টের একটু পরে ভয়াবহ মোটরকার দূর্ঘটনার শিকার হন।

নৌবাহিনী জোয়ানরা রাস্তায় বালু পরিবহনের সুবিধার জন্যে নতুন স্পীডবেকার (গতিরোধক) স্থাপন করেছে, সুবেহ সাদেকের অল্প আলোয় চালক ঠিকমতো দেখতে না পাওয়া ৬০/৬৫ কি.মি গতিতে চলমান গাড়িটি শূন্যে উঠে যায় এবং রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকা একটি গাছে আঘাত করে।
দূর্ঘটনায় গাড়ির সামনের আসনে বসা কবি রিশাদ হুদা ও চালক মারাত্মকভাবে আহত হন। গাড়িটিও বিধস্ত হয়।

পরে এই সংবাদ ছড়িয়ে পড়ে শহরজুড়ে দাবানলের মত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু ভোর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে এবং আহতদের এম্বুলেন্সযোগে কক্সবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

পরে উন্নত চিকিৎসাহর জন্যে কবি রিশাদ হুদাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এস.এম. মোস্তফা সরওয়ার সাদেক দ্রুত অপরেশনের ব্যাবস্থা করেন। কবি রিশাদ হুদার থুতনিতে (৭) সাতটি সেলায় করা হয়।

অবশেষে মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসেন তিনি। এবং আরো উন্নত চিকিৎসা জন্য নভো এয়ারযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দর ত্যাগ করেন। দুর্ঘটনার পর থেকে চ্যানেল আইয়ের সহকারি পরিচালক নির্বাণ পাল কবির সঙ্গে ছিলেন।

বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল ও অগ্রযাত্রা’র চেয়ারম্যান নীলিমা আক্তার চৌধুরী করেছেন সার্বক্ষণিক তদারকি। কবিতাপ্রেমী কক্সবাজারবাসীর আকুল প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক আমাদের তারুণ্যের কবি।

ফিরে এসো কবি, তোমাকে আমাদের ভূবনে আবারো স্বাগতম প্রিয় কবি।

প্রতিবেদন: জেসমিন সুলতানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন