• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ফায়ার সার্ভিসে কভিড-১৯ আক্রান্ত ৯৭ জন

নিজস্ব প্রতিদেক / ২৮১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 
আজ শুক্রবার ফারায় সার্ভিস সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ১৭ জন সদরদপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের,  ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৯ জন অধিদপ্তরের অফিস শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৬ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৬ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন ডেমরা ফায়ার স্টেশনের, ১ জন খিলগাঁও ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। 

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং একজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

ফারায় সার্ভিস সদর দপ্তরজানায়, কভিড-১৯ আক্রান্তদের সবাই ভালো আছেন। এদের মধ্যে ১০ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৮ জন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জনই সুস্থ আছেন। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে অথবা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

সূত্র: বণিকবার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন