• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

প্লাজমা থেরাপি নেয়া করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৩৩৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

খুলনায় প্রথম প্লাজমা থেরাপি গ্রহণকরা করোনাভাইরাস আক্রান্ত রোগী তানভীর আলম বাবু (৩১) আজ রবিবার সকালে মারা গেছেন। গত ২৮ মে বিকেলে তানভীরের দেহে প্লাজমা থেরাপি দেয়া হয়। তিনি খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তানভীরের মৃত্যুর বিষয়ে খুলনার করোনা বিষয়ক মুখপাত্র মেডিসিন কনসালটেন্ট ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তানভীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার এ্যাজমাসহ স্থুলতা ছিল। তাকে সুস্থ করার সব ধরনের চেষ্টাই করা হয়েছে।

জানা যায়, ঈদের ৪/৫ দিন আগে তানভীর ঢাকা থেকে রূপসা উপজেলার বাগমারা গ্রমের নিজ বাড়িতে এসে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন