• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রশিক্ষণের মধ্যেই আড়াইশ ক্যাডেট এসআইকে অব্যাহতি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আড়াইশ ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের ‘অভিযোগে’ অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন, “সারদা পুলিশ একাডেমিতে কয়েকটি ব্যাচের আউটসাইড ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ চলছিল। আড়াইশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।“

পুলিশ সদর থেকে জানানো হয়েছে, আরও দুদিন আগে এই এসআইদের অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি শেখ হাসিনার সরকার পতনের আগ মুহূর্তে নিয়োগ করা ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপির নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানায়।

এরপর রোববার সারদায় অনুষ্ঠেয় ৪০তম বিসিএস বিসিএসের পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অতিথিরা পাসিং আউট প্যারেডে অংশ নিতে সারদায় গেলেও অনুষ্ঠান স্থগিত করা হয়।

গত ৫ অগাস্টে সরকার পতনের পর ক্ষমতার পালাবদলে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়, যা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন