• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রশাসনিক বাধায় উপজেলা পরিষদের নির্বাচিতরা কাজ করতে পারছেন না

নিজস্ব প্রতিদেক / ৪৪৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষেদের নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারছেন না বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন, এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ।

শনিবার (২৩ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধুর স্বপ্নের পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ বাস্তবায়ন করবে। এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। সরকারি সব সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন।

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পাশাপাশি এরশাদ সব ধর্মের সব অধিকার নিশ্চিত করেছিলেন বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, তিনি ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত সড়ক যোগাযোগ সৃষ্টি করেছিলেন। শহরের সব সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন।

সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রাষ্ট্রধর্মের সঙ্গে অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার কোনো বিরোধ নেই। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে পল্লীবন্ধু জন্মাষ্টমীর দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন। হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মাবলম্বীদের কল্যাণে ট্রাস্ট গঠন করেছিলেন। সকল ধর্মের সমান সুযোগ সৃষ্টি করেছিলেন। এলজিইডি প্রতিষ্ঠা করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন পল্লীবন্ধু।

সভায় আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন