• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর দাফন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীর দাফন হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জোহরের পর চট্টগ্রাম মহানগরীর মিসকিন শাহ (র.) এর মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।নামাজে জানাজায় ইমামতি করেন মিসকিন শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুছা।

জানাজা শেষে হেলাল উদ্দিন চৌধুরীর মরদেহে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজেসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সুধীমহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, দৈনিক নয়াবাংলার সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েতউল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার ও সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের সহ-সভাপতি শহিদউল আলম, যুগ্ম-সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, রাঙ্গুনিয়ার সাবেক এমপি মো. নজরুল ইসলাম, চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, সিনিয়র সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মইনুদ্দিন কাদেরী শওকত, নির্মল চন্দ্র দাশ, নুরুল আমিন, আসিফ সিরাজ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন