• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রবাসীর বসতঘরে মিললো ৮০ হাজার ইয়াবা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে এক প্রবাসীর বসতবাড়ি থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় তার স্ত্রীকে আটক করা হয়। আটক নারীর নাম মোস্তফা খাতুন মুন্নী। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দা। মুন্নী প্রবাসী করিম উল্লাহর স্ত্রী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই বসতবাড়িতে অভিযান চালান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

তিনি জানান, করিম উল্লাহর বসতঘরে মাদকদ্রব্য মজুত রয়েছে খবর পেয়ে ভোরে পুলিশ অভিযান চালায়। এসময় করিম উল্লাহর স্ত্রী মোস্তফা খাতুন মুন্নীর শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো নীল জিপারযুক্ত বায়ুরোধক প্যাকেটে রাখা ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মুন্নীকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়।

এসআই খোকন কান্তি রুদ্র আরও জানান, আটক নারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সূত্র-জাগো নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন