• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তা সামগ্রী পেল চকরিয়ার ৩০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার

নিজস্ব প্রতিদেক / ৪২২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

চকরিয়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিলের ১৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, সাইকেল, পাওয়ার টিলার ও ত্রাণ সহায়তা পেয়েছেন চকরিয়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তত ৩০০ পরিবার। ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা

(পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) কর্মসূচীর আওতায় চকরিয়া উপজেলাধীন হারবাং, বমুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার মগবাজারস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও বাই সাইকেল, তিনটি পাওয়ার টিলার এবং ত্রাণ বিতরণ করেছেন। একইভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক হতে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়।

চকরিয়া পৌরসভার মগবাজারস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও বাই সাইকেল এবং ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পাল, পৌরসভার স্থানীয় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জিয়াবুল হক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্বনয়ক মাস্টার মইং। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বৃহস্পতিবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে হত-দারিদ্র ৬০ টি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রাপ্ত ১৮ লাখ টাকার বিপরীতে শিক্ষাবৃত্তি, সাইকেল, পাওয়ার টিলার ও ত্রাণ সহায়তা পেয়েছেন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তত ৩০০ পরিবার।

তৎমধ্যে ২৩০ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ টাকার শিক্ষা উপবৃত্তি, হারবাং সাক্ষ্যমনি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ৫ লাখ টাকা, ৪ লাখ ৫০ হাজার টাকার বিপরীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তিনটি কৃষক পরিবারের জন্য (মানিকপুর একটি, বমুবিলছড়ি দুইটি) পাওয়ার টিলার, শিক্ষার্থীদের জন্য ৩০টি বাই সাইকেল ও শিক্ষাসামগ্রী এবং ৬০টি পরিবারের জন্য খাদ্য সহায়তাসহ মোট ১৮ লাখ টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন