• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহরা

নিজস্ব প্রতিদেক / ৩৪৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে মিশন শুরু করে টাইগাররা। এরপর ওমান আর পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনরকম প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভের টিকিট পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে খুলতে পারেনি জয়ের খাতা। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত টাইগাররা। তবে দলের এমন পারফরম্যান্সে হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক নয়। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। মাঝে-মধ্যে ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।’

প্রধানমন্ত্রীর সেই মন্তব্য অনুপ্রাণিত করেছে গোটা বাংলাদেশ দলকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহ বললেন, ‘জিনিসটা দেখেছি  এবং শুনেছি। আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা যোগাবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন সমর্থন দেন, আগলে রাখেন, সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু নিশ্চিত করব যে আমাদের মোর দ্যান শতভাগ দিয়ে এই সিরিজটা খেলব।’

বিশ্বকাপে যে ভালো কর‍তে পারেননি সেটি অস্বীকার করার উপায় নেই মাহমুদউল্লাহর। দায় মাথা পেতে নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো শুরু দিকে তাকিয়ে তিনি।

মাহমুদউল্লাহ বলেন, বিশ্বকাপের প্রত্যাশা যে রকম ছিল এটা আমরাও জানি, আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশ টিমের একটা ভালো শুরু সব সময় খুবই ইম্পরট্যান্ট, তো আমাদের এই সিরিজে ইনশাল্লাহ আমরা ভাল শুরু করব, আমাদের এ ফ্লোটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন