• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রতি রাতেই চুরি হচ্ছে নুনিয়ারছড়া এলাকায় : জড়িত মাদক সেবনকারীরা

নিজস্ব প্রতিদেক / ৩৬৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়। প্রতি রাতেই কারো না কারো দোকান বা ঘর চুরি হচ্ছে। কোনভাবে ঠেকানো যাচ্ছে না চুরি। এলাকাবাসীর ধারণা- সংঘবদ্ধ ইয়াবা সেবনকারীরা মানুষের দোকান ও ঘর চুরি করে যাচ্ছে প্রতিরাতে। বিশেষ করে চুরির ঘটনা ঘটছে- নুনিয়ারছড়া শিল্প এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে- চলতি বছরের ২১ জানুয়ারি রুবেল সওদাগরের দোকান চুরি হয়। রাতে তার দোকানে চুরির ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় মালামাল নিয়ে যায় চোরের দল। এরপর কিছু দিন পর ১৪ ফেব্রুয়ারি মুবিন সওদাগরের দোকানের সব মালামাল চুরি হয়। সর্বশেষ গত শনিবার (৫ মার্চ) গভীররাতে আব্দুল শুক্কুরের দোকানে চুরির ঘটনা ঘটে। তার দোকান থেকে একটি সয়াবিন তেলের ড্রাম, একটি সরিষার তেলের ড্রাম ও বিভিন্ন ধরণের সিগারেটের প্যাকেট নিয়ে যায় চুরের দল। প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায় শুক্কুরের দোকান থেকে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান- শনিবার গভীররাতে চুরের দল দোকানের পিছনে বিশেষ কৌশলে কেটে সব মালামাল নিয়ে যায় শুক্কুরের দোকান থেকে। প্রতিরাতেই নুনিয়ারছড়া শিল্প এলাকায় দোকান ও ঘর চুরির ঘটনা ঘটে যাচ্ছে। এক শ্রেণির চিহ্নিত মাদক সেবনকারীরা প্রতিরাতেই চুরির ঘটনা ঘটাচ্ছে।

এদিকে শনিবার রাতে দোকান চুরির ঘটনায় কয়েকটি ড্রাম উদ্ধার হয়েছে আবছারের চায়ের দোকানের পিছন থেকে। স্থানীয় মানুষদের উপস্থিতিতে ড্রাম গুলো উদ্ধার করা হলেও বিষয়টি জানেন না বলে দাবী করেন দোকানদার আবছার।

এবিষয়ে নুনিয়ারছড়া শিল্প এলাকা সমাজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বলেন, এখানে প্রায় রাতে চুরি হচ্ছে। চুরি ও ইয়াবা সেবন বেড়ে গেছে। গাঁজা বিক্রেতা শুক্কুর, সবুরের মাদক ব্যবসায়ী ও সেবনকারী ছেলে ও নোয়াখালীর রুবেল মিলেমিশেই এসব চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে। তারা প্রতিরাতেই ইয়াবা ও গাঁজা সেবন করে অলিগলিতে ঘুরে মানুষের দোকান ও ঘরের মালামাল নিয়ে যাচ্ছে। তাদের কোনভাবে ঠেকানো যাচ্ছে না। এরমধ্যে জেল ফেরত আসামীও রয়েছে। এবিষয়ে এলাকাবাসীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন