• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্যারাবন উজাড়, হুমকিতে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিদেক / ৬১৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী-বদরখালীর চ্যানেলের ফিশিং ঘাট এলাকার প্যারাবনের বাইন গাছ কেটে ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ বন। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।

সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার বদরখালীর ইউনিয়নের ফিশারিঘাট সংলগ্ন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির লম্বাঘোনা নামে পরিচিত উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবন দিনদুপুরে কেটে নিধন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গুদাম পাড়া গ্রামের লম্বাঘোনার নিলাম গ্রহণকারীর কর্মচারী জয়নালের নেতৃত্বে ১০/১২ জন প্রভাবশালী ব্যক্তি গাছ কেটে ম্যানগ্রোভ বন উজাড় করছে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য জাফর আলম জানান, এভাবে প্যারাবাগান কেটে সাবাড় করে দিলে উপকূলের মারাত্মক ক্ষতি হবে। ধ্বংসের মুখে পড়ছে পরিবেশের জীববৈচিত্র্য। উপকূলীয় এলাকার অনেক পরিযায়ী পাখির আবাস নষ্ট হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, সংশ্লিষ্ট  বন অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, ৮ জুলাই ২০২০

ইএইচ/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন