• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পৌর এলাকায় ১৮ কোটি ২৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র মুজিব

নিজস্ব প্রতিদেক / ৫৮৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে ৫নং ওয়ার্ডের প্রধান সড়ক থেকে সামরাই খাল, হালিমা পাড়া ৫১ একর এবং ওয়ামী একাডেমী থেকে নূর নগর জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণসহ স্ট্রিট লাইট প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। শনিবার বিকেল সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন সড়কের প্রবেশমুখে সর্দার মোজাফ্ফর আলী সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি-থ্রি) এর অধিনে ১৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১.৭ কিলোমিটার, রাস্তা, ৪.২ কিলোমিটার ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধনকালে পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, স্থানীয় সমাজসেবক সর্দার মোজাফ্ফর আলী, ব্যবসায়ী জেবর মুল্লুক,

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, আনোয়ার সাদাত, পৌরসভার সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ ও এডিবি’র কনসালটেন্ট জোবায়ের ইসলামসহ এলাকার গণ্যমাণ্য অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন