• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় জমি জবর দখলে গ্রাম পুলিশ সদস্য মনসুরের সন্ত্রাসী বাহিনী

নিজস্ব প্রতিদেক / ৮৭৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখলে নিতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে চৌকিদার মনসুর। টইটংয়ে বিভিন্ন জনের জমি দখল করতে ব্যবহার হচ্ছে তার নেতৃত্বে গঠিত বাহিনী।

সর্বশেষ উপজেলার টইটং ইনিয়নের সোনাইছড়ি মনু মিয়াজী ঘোনা এলাকায় সশস্ত্র দলবল নিয়ে জমি দখল করার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মরহুম মাওলানা শামসুল হুদা’র নামে সোনাইছড়ি মনু মিয়াজী ঘোনা এলাকায় রেজিস্ট্রিকৃত কিছু জায়গা জমি নিয়ে তার ছেলেদের সাথে আপন ভাই নুরুল হুদার ছেলেদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। যা নিয়ে ২০০৯ সাল থেকে আদালতে মামলা চলমান। এরপরও ওই জায়গার ১৪ শতক জমি স্থানীয় চৌকিদার মনসুরকে বিক্রির নামে অবৈধ দখলে নিতে নাটক সাজায় নুরুল হুদার ছেলে হামিদুল হক মানিক।

তারই প্রেক্ষিতে ২০ ডিসেম্বর দুপুরে চৌকিদার মনসুর তার দল-বল নিয়ে সশস্ত্র হামলা চালায়। এমনকি ওই মনসুর রামদা ও কিরিচ দিয়ে মুবিনুল হক, জাহিন, নওশাদ, কপিলসহ বেশ কয়েকজনকে আহত করে। এ সময় তার বাহিনী মহিলাদের শ্লীলতাহানির চেষ্টাও করে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ আসলে তারা অস্ত্র শস্ত্র ফেলে পালিয়ে যায়।

এভাবে মনসুর ও তার বাহিনী প্রতিনিয়ত সাধারণ মানুষের জমি দখল করার অহরহ অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, মনসুর স্থানীয় টইটং ইউনিয়নের চৌকিদার হলেও সে এই পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জায়গা জমি দখলে নিতে। এমনকি সে ইতিমধ্যে একটি বাহিনীও গঠন করেছে। তাকে এসব কাজে সহায়তা করছে মিজবাহ উদ্দিন বাহারসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা।

বিষয়টি অস্বীকার করে মনসুর দাবী করেন, তিনি ঝগড়া থামাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একইসাথে রামদা নিয়ে ছবি ও বাহিনী গঠনের বিষয়টি অস্বীকার করেন।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কানন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন