• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

পেকুয়ায় জাপার বর্ধিত সভা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি: / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩

পেকুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) বিকেল ৩টায় পেকুয়া ধানসিঁড়ি রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম দিদারুল করিমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ হোসাইন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাতামহুরী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জাপা নেতা সাহাদাত হোসাইনের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন পেকুয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হোসাইন সিকদার, মগনানামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীর সাওদাগর, টইটং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খালেক, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর, শিলখালী ইউনিয়ন জাপা নেতা কাউছার হামিদ, মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহেনা আকতার ও রাজাখালী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন