পেকুয়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ জাঁকজমক পূর্ণ ভাবে উদ্বোধন হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে (২৪ জানুয়ারী) শুক্রবার) বিকাল ৪ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উদ্বোধনের মাধ্যমে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক সাংবাদিক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া- টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা ও পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও সংবাদকর্মী এফ এম সুমন যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কক্সবাজার জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া উপজেলা বিএনপির সহ সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সহ সভাপতি মোঃ ফয়সাল, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, শোয়াইবুল ইসলাম সুজন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল হাশেম সহ জেলা উপজেলার বিএনপির অংগ সংগঠনের অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে জাতীয় সংগীত এবং খেলার মাঝ মাটে দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ গানের ডিসপ্লে প্রদর্শন করেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক দল। প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে মাটে মুখোমুখি হন স্বাগতিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালীর বুলেট স্টার ক্লাব ছনুয়া বনাম চট্টগ্রামের আলহাজ্ব জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন ফুটবল একাদশ রাঙ্গুনিয়া। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমার্ধে বাঁশখালী বুলেট স্টার ক্লাবের সতীর্থ খেলোয়াড় ১০মিনিটের মাথায় প্রতিপক্ষ রাঙ্গুনিয়া জালাল উদ্দীন ফাউন্ডেশনের গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পৌঁছায়। এতে বাঁশখালী ১গোলে এগিয়ে যায়।
টান টান উত্তেজনা পূর্ণ দু’দলের খেলোয়াড়দের বল লড়াইয়ের ১৬মিনিটের মাথায় বাঁশখালী বুলেট স্টার ক্লাবের ডি-বক্সের ভিতরে গোল কিপারকে বোকা বানিয়ে রাঙ্গুনিয়া খেলোয়াড় ছোট সট করে বল জালে পাটিয়ে খেলায় গোলের সমঝোতা পিরিয়ে আনে। প্রথমার্ধে রেফারির শেষ বাঁশির দুই মিনিট আগে বাঁশখালী বুলেট স্টার ক্লাবের মাট কাফাঁনো খেলোয়াড় একটি গোল করে তাঁর দলকে ১-২ গোলে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দু’দলের ফাল্টাফাল্টি আক্রমনে রাঙ্গুনিয়ার সতীর্থ খেলোয়াড়রা পর পর আরও ৪টি গোল করে ২-৫ গোলে বড় ব্যবধানে বিজয় হন রাঙ্গুনিয়া জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন। খেলা পরিচালনা করেন কক্সবাজার রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশেম কুতুবী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয় দলের সমর্জয় তং চঙ্গা। এদিকে খেলা শেষে জাজ পিয়ানো ব্যান্ড শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করেছেন। পরবর্তী ২৭ জানুয়ারি বিকাল ৩ টায় একই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হইবে ।