• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

পাহাড় কেটে সরকারি কলেজের মাঠ ভরাট

নিজস্ব প্রতিদেক / ৬১৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধি:

কয়েকটি পাহাড় কেটে দিনে রাতে প্রকাশ্যে ভরাট করা হচ্ছে কক্সবাজার সরকারি কলেজের মাঠ। ঠিকাদারের অতি লোভের বলি হচ্ছে এসব পাহাড়। অন্যদিকে রহস্যজনক কারণে চুপ আছে সংশ্লিষ্ট প্রশাসন। এমনকি পাহাড় কেটে মাটি ভরাটকালে ডাম্পার জব্দ করা হলেও তা ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিন দেখা গেছে, কক্সবাজার সরকারি কলেজের পেছনে মহুরীপাড়া থেকে বিশাল পাহাড় কেটে মাটি ও বালি ফেলা হচ্ছে কলেজের মাঠে। লিংকরোড বন বিটের আওতায় থাকা পাহাড়টি দখল করে ডাম্পার যোগে মাটি বিক্রি করছেন স্থানীয় মৃত গোলাম কবিরের পুত্র উসমান গনি ও লিয়াকত আলী। এছাড়া ঝিলংজার হাজীপাড়া ও পিএমখালী থেকে পাহাড় কেটে মাটি নিয়ে ভরাট করা হচ্ছে কলেজের মাঠটি।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কক্সবাজার সরকারি কলেজের মাঠটি ভরাট করে সংস্কারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইওএম। এ কাজে সংস্থাটি এডভান্স টেকনিক্যাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্টানকে নিয়োগ করেছে। ওই প্রতিষ্টানটি অতি লোভের কারণে মাঠ ভরাট কাজে একের পর এক পাহাড় কেটে মাটি নিয়ে আসছেন। ইতিমধ্যেই এক লক্ষ ঘনফুট মাটি নিয়ে আসা হয়েছে। এর মধ্যে সপ্তাহ খানেক আগে পাহাড় কেটে মাটি ভরাটকালে একটি ডাম্পার জব্দ করা হয়েছিল। কিন্তু তা ছেড়ে দেয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এডভান্স টেকনিক্যালের সাইট ইন্জিনিয়ার সাব্বির বলেন, আমরা স্থানীয় কিছু মানুষকে মাটি আনার দায়িত্ব দিয়েছি। তারা পাহাড় থেকে বা অন্য যেকোন স্থান থেকে মাটি আনুক না কেন তা আমাদের দেখার বিষয় নয়। আমরা মাটি পেলেই হলো।

এবিষয়ে কক্সবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথি সোম বলেন, মাঠের কাজটি আইএমও এবং তাদের ঠিকাদাররা করছে। সেখানে আমাদের কোন হাত নেই। এরপরও পাহাড় কাটার বিষয়ে তাদের আমি সতর্ক করবো। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড বিটের বন কর্মকর্তা আশরাফ আলী বলেন, আমি ছুটিতে ছিলাম। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময় ১১৫১ ঘণ্টা, ২৭ জুলাই ২০২০

আরএম/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন