• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিদেক / ৩৫৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। দ্বিতীয় ম্যাচেও সিদ্ধান্তটা বদলাল না। টস জিতলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই।

শুরুর ম্যাচে টস জিতে ব্যাট করে রীতিমতো বিপর্যয়েই পড়ে গিয়েছিল বাংলাদেশ। মিডল অর্ডারের দৃঢ়তায় সেটা কাটানো গেলেও জয় আর ধরা দেয়নি বাংলাদেশের হাতে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, উইকেট পড়তে ভুল করেছে বাংলাদেশ।

আজ নতুন ব্যাটিংবান্ধব উইকেটে হচ্ছে খেলা। যার ফলে এক পাশে আছে কিছুটা ছোট বাউন্ডারি। সে কারণে আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি অধিনায়ক।

ভিন্ন দুই সমীকরণ নিয়ে আজ (শনিবার) একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। প্রথম ম্যাচ ৪ উইকেটে হারায় আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সিরিজ হার ঠেকাতে এছাড়া বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে পাকিস্তান চাইবে এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটি নিজেকে করে নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন