• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮৬ রান তোলে পাকিস্তানের মেয়েরা। রানটা ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কা মেরেছেন চারে নামা এই ব্যাটার। ৮ রানে ২ উইকেট হারানোর পর অচেনা জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন অচেনা। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত অচেনার। জুটিতে তাঁর সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই বোলার হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।

সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন