• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মঞ্চে অপু বিশ্বাস

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

অভিনয়ের ব্যস্ততা কম, তাই একের পর এক স্টেজ শো করে যাচ্ছেন অপু বিশ্বাস। দেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বেশ কিছু শোতে অংশ নিয়েছেন তিনি। বুধবার আসামের একটি অনুষ্ঠানে পারফর্ম করেন এই অভিনেত্রী। আজ মেদেনীপুরের আরেকটি আয়োজনে অংশ নেবেন। কোরিওগ্রাফার ফারুকের নির্দেশনায় মঞ্চে তার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করবেন।

অপু বিশ্বাস বলেন, ‘আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নানা ধরনের আয়োজনে পারফর্ম করেছি। দর্শকের কাছে সাড়াও পেয়েছি অকল্পনীয়। ভারতের দর্শকরাও আমাদের ছবি দেখেন, গান শোনেন এবং আমাদের বাংলা গানের প্রতি তাদের আলাদা এক ধরনের ভালো লাগা আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে পারফর্ম করতে গিয়ে এর প্রমাণ পেয়েছি। কলকাতা ও আসামে শো করে এতটা সাড়া পাব সত্যি ভাবিনি। আশা করছি আজ মেদেনীপুরের মঞ্চে নাচ-গানের মধ্য দিয়ে দর্শকের মনোযোগ কাড়তে পারব।’ অপু বিশ্বাস আরও জানান, পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু শো করার কথা রয়েছে। স্টেজের ব্যস্ততা কমলে আবার অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন।

ভারতের বিভিন্ন স্থানে শো করার পাশাপাশি কলকাতার একটি ছবিতেও অভিনয় করছেন অপু বিশ্বাস। তার অভিনীত ‘শর্টকাট’ নামের ছবিটি পরিচালনা করেছেন সুধীর মণ্ডল। এতে অপুর বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত। অন্যদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন