• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন যুবক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

তবে এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি। তবে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

এ বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ‘অনেকেই বিষয়টি জানতো। তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।’

স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, ‘আনোয়ার ও স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে।

কিন্তু প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।’

জানা গেছে, এই দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন