• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পবিত্র রমজানে মদ পান করায় বড় ভাইকে খুন করল ছোট ভাই

নিজস্ব প্রতিদেক / ৩৪৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

কক্সবাজার অফিস:

পবিত্র রমজানে মদ পান করে বাড়ি ফেরায় বড় ভাইকে পিঠিয়ে খুন করল ছোট ভাই। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের লামাজিপাড়ায় এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার এক সহযোগীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসেও মদ পান বন্ধ করেনি লামাজিপাড়ার মৃত বদিউল আলম ওরফে বদুর ছেলে করিমতাজ মিয়া (২৯)। প্রতিনিয়নের মত সোমবার রাতে মদ পান করে বাড়িতে ফিরলে আপন ছোট ভাই মমতাজ মিয়া বড় ভাইয়ের কাছে মদ পানের কারণ জানতে চান। ভবিষ্যতে মদ পান করলে কঠিন পরিণতি হবে বলে সতর্ক করেন ছোট ভাই।

এসময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাইকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা গেছে। পুলিশ অভিযুক্ত ছোট ভাইকেও গ্রেপ্তারে করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন