• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পদ্মাসেতুতে বসল ৩০তম স্প্যান, দৃশ্যমান ৪৫’শ মিটার

নিজস্ব প্রতিদেক / ৩০৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা দুর্যোগের মধ্যেই পদ্মাসেতুর ৩০তম স্প্যান বসানো হয়েছের। ফাইভ-ভি নামে এই স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর চার হাজার ৫০০ মিটার দৃশ্যমান হলো।

শনিবার (৩০ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে স্পেনটি বসানোর কাজ শেষ হয়।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়াসহ আনুসাঙ্গিক সবকিছু অনুকূলে থাকায় সেতুর ৩০তম স্প্যানটি সকালে জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।

তিনি আরও জানান, আগামী জুন মাসের যেকোনো দিন ৩১তম স্প্যানটি বসানো হবে। এর আগে গত ৪ মে সেতুর ২৯তম টি বসানো হয়েছিল।

শুক্রবার (২৯ মে) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩০তম স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই। বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ফাইভ-ভি নামে স্প্যান নিয়ে শরিয়তপুরের জাজিরা প্রান্তে ভাসমান ক্রেনটি পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের কাছে গিয়ে পৌঁছায় ক্রেনটি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোকরপোরেশন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন