• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নড়বড়ে খুরুশকুল সেতু, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নিজস্ব প্রতিদেক / ১০৯১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

সাকিব রহমান:

কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতুর বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোন মুহুর্তে বড় ধরণের আশংকা করছেন স্থানীয়রা।

জানা যায়, ২০০৩ সালে নির্মিত হয় কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। এটি নির্মাণের পর ভাগ্য বদলে যায় খুরুশকুলবাসীর। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয় এখানে। দ্রুত শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এই সেতু দিয়ে খুরুশকুল ইউনিয়ন, চৌফলদন্ডী ইউনিয়ন, পিএমখালী ইউনিয়ন ও বৃহত্তর ঈদগাঁওর হাজারো মানুষ যাতায়াত করে। ভারী যানবাহন চলাচলে বর্তমানে সেতুটির অবস্থা নড়বড়ে হয়ে গেছে। সেতুর বিভিন্ন স্থানে উঠে গেছে পাটাতন। খুলে গেছে নাট-বল্টু। যানবাহন চলাচলকালে সেতুটি দুলতে থাকে। এ কারণে সংশ্লিষ্ট বিভাগ সেতুতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে।

স্থানীয়রা যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নির্মাণের পর থেকে সেতুটির কোন সংস্কার করা হয়নি। যার কারণে দিন দিন এর বিভিন্ন অংশ খুলে পড়ে যাচ্ছে। মানুষ ঝুঁকি নিয়ে চলাফেরা করলেও কর্তৃপক্ষের হুশ নেই।

কক্সবাজার কর্মাস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবাইদুল ইসলাম বলেন, কলেজে যাওয়া-আসার সময় এই সেতু দিয়ে যেতে হয়। গাড়ি সেতুর উপর উঠলেই দোয়া দরূদ পড়ি। যেকোন মুহুর্তে এটি ধসে পড়তে পারে।

খুরুশকুল এলাকার আবদুল করিম বলেন, সেতুটির ওজনের বিপরীতে দ্বিগুণ অধিক ভারী যানবাহন চলাচল করার কারণে ব্রীজটি নাজুক হয়ে পড়েছে। আল্লাহ না করুক কোন অঘটন ঘটলে ভয়াবহ অবস্থা হবে।

এ বিষয়ে খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, শিগগিরই লক্কর ঝক্কর এই সেতু পুনঃনির্মাণ করা জরুরী। নতুবা যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এতে দুর্ভোগ বাড়বে লাখো মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন