• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

নৌকায় ভোট না দিলে কবর দিতে দেয়া হবে না: উখিয়ায় বললেন আ.লীগের প্রার্থী

নিজস্ব প্রতিদেক / ৫২৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নৌকায় ভোট না দিলে কবর স্থানে কবর দিতে দেয়া হবেনা বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলম।

সোমবার (১ নভেম্বর) রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকার নৌকার প্রচারনার অফিস উদ্বোধন কালে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলম ওই ঘোষনা দেন।

হলদিয়াপালং ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নং ওয়ার্ডে মনির মার্কেট এলাকায় তার প্রচারনার অফিস উদ্বোধন কালে বলেন, যারা যারা নৌকায় ভোট দিবেনা তাদের চিহ্নিত করা হবে। তাদের কে কবর স্থানে কবর দিতে দেয়া হবেনা। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদেরকে কবর দিতে দেয়া হবে না। তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেয়া হবেনা।

এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য শাহ আলম এর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘আমার পাড়ায় আমার সমাজে সবাই আমার আত্নীয় স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদেরকে কবরস্থানে জায়গা দিতে দেয়া হবে না। মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না।’ তিনি বলেন- ‘পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যাক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধীতা যারা করবে তাদের স্থান এখানে হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন