• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

নুনিয়াছড়ায় জামাই-শ্বশুরের ইয়াবা খালাসে তোড়পাড়

জয়নাল উদ্দিন: / ৯৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কক্সবাজার বাঁকখালী নদী হয়ে ট্রলারে করে নুনিয়াছড়া কেন্দ্রিক জামাই ও শ^শুরের ইয়াবা খালাস নিয়ে তোড়পাড় চলছে গত দু’দিন ধরে। প্রায় ৩ লাখ ইয়াবা খালাসের পর লুটের ঘটনায় সংঘর্ষ হয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। ঘটনার খবর পেয়ে অভিযানও চালান কক্সবাজার সদর থানা পুলিশ। তবে ঘটনার পর থেকে ইয়াবা খালাসের মূলহোতা ছৈয়দ উল্লাহ ও খোকন পলাতক রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত শনিবার ভোর ৫টার দিকে বঙ্গোপসাগর হয়ে ছৈয়দ উল্লাহর ফিশিং ট্রলারে প্রায় ৩ লাখ ইয়াবার একটি চালান নুনিয়াছড়া পানির কুয়া ঘাটের দিকে আসছিল। ইয়াবা বহনের খবর পেয়ে ওই ট্রলার কে ধাওয়া করে মোক্তারের মালিকানাধীন আরেকটি ট্রলার। যা পথিমধ্যে দেখতে পাই পানিরকুয়া এলাকার দুদু মিয়া, তোহা ও রিপন। তাঁরাও ছৈয়দ উল্লাহ ট্রলারের পিছু নেন। একপর্যায়ে ইয়াবা বহনকারী ছৈয়দ উল্লাহর ট্রলারটি ঘাটে ফিরে ইয়াবা খালাস করার চেষ্টা করে। এসময় মুক্তার, গোলাম রহমান, দুদু মিয়া ও তোহা গ্রুপ ইয়াবাগুলো লুট করার চেষ্টা করে। এতে সৈয়দ উল্লাহর মেয়ের জামাই খোকন, খোকনের গ্রুপের সদস্য রাসেল, মামুন, রাহাদ, গফুর, রোহিঙ্গা আবদুল গফুর মাঝি ও শহিদ উল্লাহ দেশীয় অস্ত্র নিয়ে লুটকারীদের হামলা করে। এসময় দুদু মিয়া ও রিপন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ইয়াবার চালান নিয়ে ছৈয়দ উল্লাহ ও খোকন গ্রুপের অন্য সদস্যদের নিরাপদে সটকে পড়ে।

এদিকে ইয়াবা খালাস ও লুট নিয়ে সংঘর্ষের বিষয়টি এলাকায় প্রচার হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। শনিবার দুপুরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ছৈয়দ উল্লাহ ও খোকনের বাড়িতে গেলে পুলিশ কাউকে না পেয়ে চলে আসে।

এ বিষয়ে দুদু মিয়া বলেন, ভোরে ফিশিং ট্রলার করে আমরা মাছ কেনার জন্য নাজিরারটেক যাচ্ছিলাম। ওই সময় দেখতে পাই ছৈয়দ উল্লাহর ট্রলারকে মুক্তারের ট্রলার ধাওয়া করছে। পরে ছৈয়দ ট্রলার থেকে একটি বস্তা কুলে আনার সময় ইয়াবাগুলো দেখতে পাই। এ নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা দেখতে গেলে আমাদের উপরও হামলা করে ছৈয়দ উল্লাহ ও খোকনের নেতৃত্বে ইয়াবা কারবারীরা। এ বিষয়ে আমরা সদর মডেল থানায় অভিযোগও দায়ের করি।

ওই এলাকার কাউন্সিলর মিজানুর রহমান বলেন, এলাকার মানুষের মাধ্যমে আমি ঘটনাটি শুনি। পরে পুলিশের সাথে আমি ঘটনাস্থলে যায়। আসলে ছৈয়দ উল্লাহ একজন চিহ্নিত ইয়াবা কারবারী। সে অনেক বার জেল খেটেছে। তার পরিবারের অন্যরাও মাদক কারবারের সাথে জড়িত। অনেকে এখনো জেল হাজতে রয়েছে। প্রায় সময় ছৈয়দ উল্লাহ ইয়াবা চালান খালাস করে বলে জনশ্রুতি রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা বলেন- খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে একটি মারামারির বিষয়ও হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে শিগগিরই। এছাড়া পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন