• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নিরাপদ চকরিয়া-পেকুয়ার আশায় হাতঘড়ি প্রতীকে জেনারেল ইব্রাহিমের পক্ষে গণজোয়ার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বেশ জমজমাট হয়ে উঠেছে কক্সবাজারের -১ আসন (চকরিয়া-পেকুয়া)। ট্রাককে উল্টে দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা এগিয়ে রয়েছে হাতঘড়ি প্রতীক। জাফরের অপরাধ স¤্রাজ্যে একপ্রকার গণ জোয়ার তৈরি হয়েছে হাতঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকের। একই সাথে চকরিয়া-পেকুয়া মানুষের মাঝে উৎসবমূখর ভোট প্রদানের আশাও দেখা যাচ্ছে।

জানা যায়- নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে কক্সবাজার ১ আসনের নির্বাচনী আলোচনা-সমালোচনা ততোই জমজমাট হচ্ছে। হাতঘড়ি প্রতীক নিয়ে নতুন করে মানুষ স্বপ্ন দেখছে। এই প্রতীককে জয় করতে কোমর বেঁধে মাঠে নেমেছে জাফরের জিম্মি দশা থেকে মুক্তি হওয়া অনেক ভোটার। চকরিয়া-পেকুয়া আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে আলোচনায় সরব রয়েছে হাতঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক ও ট্রাকগাড়ি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাফর আলম।

একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে ট্রাকগাড়ি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাফর আলম। দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেয়া হলেও শেষ পর্যন্ত ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন। পরে কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্দেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগ হাতঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীককে সমর্থন দেয়। এরপর থেকে সাধারণ মানুষের মাঝে গণজোয়ার তৈরি হয়। নতুন স্বপ্ন তৈরি হয় চকরিয়া-পেকুয়াবাসীর মাঝে। বহু অপরাধের হোতা জাফর লীগ থেকে রেহায় পেতে মরিয়া হয়ে উঠে হাজার হাজার ভোটার।

এরপর থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চকরিয়া পেকুয়ায় হাতঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়ে। হাতঘড়ি প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীককে সাথে নিয়ে তার পক্ষে চকরিয়া-পেকুয়ার প্রত্যন্ত এলাকায় বিরামহীনভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা। এসময় হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক তার মেধা, প্রজ্ঞা দিয়ে সাধারণ ভোটরদের মন জয় করে নিয়েছেন। আস্তে আস্তে গণ জোয়ার তৈরি হয় হাতঘড়ি প্রতীকের।

নির্বাচিত হলে চকরিয়া-পেকুয়ায় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দেন হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এছাড়া প্রার্থিতা বাতিল হওয়া নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদও হাতঘড়ির পক্ষে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের অভিমত, জাফর আলম একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চকরিয়া পেকুয়ায় নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। কিছু সংখ্যক তার অনুগত লোকজনকে সুবিধা দিয়ে দলীয় কর্মকান্ড পরিচালনা করলেও দলের সিংহভাগ লোকদের কাছ থেকে তিনি দূরত্ব বজায় রেখে অনেকটা একলা চলোনীতি অবলম্বন করেন। এ কারণে দলের অনেক ত্যাগী নেতা কর্মীরা জাফর আলমের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নিশ্চিত ভরাডুবির মধ্যদিয়ে চকরিয়া পেকুয়ায় জাফর সা¤্রাজ্যের পতন ঘটবে বলেও অভিমত এসব নেতাকর্মীদের।

বিভিন্ন এলাকা ঘুরে ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম হাতঘড়ি প্রতীকে প্রচারণায় এগিয়ে রয়েছেন। ইব্রাহিমের বাড়ি হাটহাজারী উপজেলায় হলেও তার মেধা, প্রজ্ঞা দিয়ে এ আসনের ভোটারদের মন জয় করছেন তিনি। চকরিয়া-পেকুয়া থেকে সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজি বন্ধে তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।

তারা বলছেন, গত পাঁচ বছর চকরিয়া-পেকুয়ার মানুষ ভয়ভীতির মধ্যে ছিলেন। নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে হলে দখলবাজ ও চাঁদাবাজ চক্র থেকে মুক্ত থাকতে চাইলে হাতঘড়ি মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বলেন, গত ৫ বছরে এমপি জাফর আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দিয়ে নিজস্ব বলয় তৈরী করে চকরিয়া-পেকুয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি করে সাধারণ মানুষকে জীম্মি করেছেন। এবার সাধারণ মানুষ এর জবাব দেবে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, এমপির ক্যাডাররা হাতঘড়ির কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। পোস্টার এবং ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে, নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও আমার জয় হবে। কারণ চকরিয়া-পেকুয়ার মানুষ জুলুম থেকে বাঁচতে চাই। তারা নিরাপদ থাকতে চাই। তারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আমি আশা করছি।

উল্লেখ্য যে, স্বাধীনতার পর থেকে এ আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দু’বার, জাতীয় পার্টি তিনবার, বিএনপি পাঁচবার ও জামায়াতে ইসলামী একবার জয়লাভ করে। এদিকে বিএনপি-জামায়াতের ভোট একটি বড় ফ্যাক্টর এখানে। জাতীয়ভাবে দল দু’টি নির্বাচন বর্জন করলেও এই ভোটারগুলো ভোটকেন্দ্রে গেলে ফলাফল নির্ধারণে ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন