• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নিবন্ধনবিহীন সিএনজিতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিদেক / ৭০৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
কক্সবাজার জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার দুই ইয়াবা কারবারি।

ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদক:

কক্সবাজারের লিংক রোড ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটো জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফ বাহারছড়ার শাপলাপুর জাহাজ পোড়ার বাইন্যাপাড়া এলাকার মৌলভী ইসমাইলের ছেলে মো. ইব্রাহিম (৩৮) এবং চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট ডেমশা এলাকার মৃত রাজা মিয়ার ছেলে ফয়েজ আহম্মদ (৪২)।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া।

মানস বড়ুয়া বলেন, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের তল্লাশী করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন