• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নাস্তার বিলের ‘ভয়ে’ রেডিসনের ২০ তলা থেকে লাফ দিল যুবক

নিজস্ব প্রতিদেক / ৩৩১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, রাতে বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরে ওই যুবক ২০ তলা থেকে লাফ দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে পুরো ঘটনা দেখা হচ্ছে। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন