• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নাশকতার চেষ্টা : কক্সবাজারে ৭ মামলায় ১২২ নেতা-কর্মী আসামি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার দায়ে কক্সবাজারের দুইটি থানায় আর ও ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এই ২ টি মামলার আসামি ৪৬ জন। এ নিয়ে জেলায় দুই দিনে ৬ টি থানায় ৭ টি মামলা দায়ের করল পুলিশ। এই ৭ টি মামলায় ১২২ জন।

সর্বশেষ মঙ্গলবার নতুন ২ টি মামলা হয়েছে উখিয়া ও টেকনাফ থানায়। উখিয়া থানায় দায়ের করা মামলার বাদি উপ পরিদর্শক আবদুল ওয়াহেদ। এই মামলায় এজাহার নামীয় আসামি ৩৫ জন। কোটবাজার এলাকায় নাশকতার চেষ্টার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। এছাড়া টেকনাফ থানার উপ-পরিদর্শক মিল্টন মন্ডল বাদি হয়ে দায়ের করা মামলায় ২১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মিনাবাজার এলাকায় নাশকতার চেষ্টা, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের দায়ে এই মামলা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার পুলিশ বাদি হয়ে কক্সবাজারের ৪ টি থানায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর মধ্যে কক্সবাজার সদর থানায় ২ টি, রামু, মহেশখালী ও ঈদগাঁও থানায় ১ টি করে ৩ টি মামলা হয়েছে।

রামু থানায় দায়ের করার মামলার বাদি উপ-পরিদর্শক মুহাম্মদ ইয়াছিন। যেখানে এজাহারনামীয় আসামি করা হয়েছে ৮ জনকে।

ঈদগাঁও থানায় দায়ের করা মামলাটির বাদি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। মামলায় এজাহারনামীয় আসামী ১৫ জন।

কক্সবাজার সদর থানায় দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি বাদি উপ-পরিদর্শক ওবাইদুল হক। যে মামলাটিতে এজাহারভূক্ত আসামির নাম রয়েছে ১৯ জন।

কক্সবাজার সদর থানার অপর মামলাটির বাদি উপ-পরিদর্শক মিঠুন সিংহ। যে মামলায় এজাহারে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন